
বিশ্বের সবচেয়ে পুষ্টিকর কয়েকটি খাবার
আদর্শ খাবার কেমন হওয়া উচিত? আদর্শ খাবার বলতে আমরা সাধারণত বুঝি, যে একটি খাবারই শরীরের দৈনন্দিন সব পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। বাস্তবে এমন কোনো একক খাবার নেই। তবে বিজ্ঞানীরা বলছেন, সঠিকভাবে বাছাই করা কয়েকটি উচ্চ পুষ্টিগুণসম্পন্ন খাবারের সমন্বয় আমাদের সেই আদর্শ খাবারের কাছাকাছি নিয়ে যেতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা এক হাজারেরও বেশি কাঁচা খাবার বিশ্লেষণ করে একটি তালিকা তৈরি করেছেন। কোন খাবার কতটা ভালোভাবে আমাদের দৈনিক প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদান জোগাতে পারে, তার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে একধরনের পুষ্টিগুণ স্কোর। স্কোর যত বেশি, খাবার তত বেশি আদর্শ ও উপকারী। অর্থাৎ, যে খাবারের স্কোর যত বেশি হবে, সেটি অন্য খাবারের সঙ্গে মিলিয়ে খেলে দৈনন্দিন পুষ্টিচাহিদা পূরণ করার সম্ভাবনাও তত বেশি হবে এই গবেষণার ফলাফল থেকেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে পুষ্টিকর ১০০টি খাবারের তালিকা। সেই তালিকা থেকে আমাদের সুপরিচিত ২৫টি খাবার নিয়ে আজকের এই আয়োজন। চলুন দেখে নেওয়া যাক, তালিকায় আমাদের পরিচিত কোন খাবারগুলো স্থান পেয়েছে।